ইয়াসের আতঙ্কে ভাগীরথীর তীরবর্তী এলাকার মানুষ আশ্রয় নিল স্থানীয় স্কুলগুলিতে - The News Lion

ইয়াসের আতঙ্কে ভাগীরথীর তীরবর্তী এলাকার মানুষ আশ্রয় নিল স্থানীয় স্কুলগুলিতে


দি নিউজ লায়ন;  ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে ভাগীরথীর তীরবর্তী এলাকার সাধারণ মানুষ নিজেদের ঘর ছেড়ে আশ্রয় নিল স্থানীয় স্কুলগুলিতে। বুধবার নদীয়ায় সকাল থেকে শুরু হয় ঝড়ো হাওয়ার দাপট পাশাপাশি ভাগীরথী নদীতে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় আতঙ্ক সৃষ্টি হয় ভাগীরথীর তীরে বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে। 


ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আগেই তারা ঘর ছাড়েন, আশ্রয় নেয় স্থানীয় সরকারি স্কুলগুলিতে। নদীয়ার বিভিন্ন প্রান্তের ভাগীরথী তীরবর্তী এলাকার প্রায় 500 বেশি পরিবার ঘর ছাড়েন, ঘরছাড়া পরিবারগুলি আতঙ্কের সুরে বলেন গতবছর আম্ফান ঝড়ের দাপটে তাদের ঘরবাড়ি ভেঙে যায়। এছাড়াও ভাগীরথীর ভাঙ্গনে চাষের জমি থেকে শুরু করে ভিটে বাড়ির একাংশ চলে যাই নদীগর্ভে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা পাননি তারা। সেই কারণেই জীবনের ঝুঁকি না নিয়ে পরিবার ও গৃহ পালিত পশু নিয়ে তারা অন্যত্র আশ্রয় নেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.